• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দুই সন্ত্রাসী আটক

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

সোহেল রানা, যশোরঃ যশোরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।সোমবার শহরের ষষ্টিতলাপাড়া রেলগেট প্রাইভেট স্ট্যান্ডের কালাম এর চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, শহরের রেলগেট কলাবাগান এলাকার মুজিবুর রহমানের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা (২২) ও শহরের রেলগেট পশ্চিম পাড়ার নাজিম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২)।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার (এসআই) সালাউদ্দিন খান, (এসআই) শরিফুল ইসলাম, (এসআই) রফিকুল ইসলাম সমন্বয়ে একটি টিম শহরের ষষ্টিতলাপাড়া রেলগেট প্রাইভেট স্ট্যান্ডের কালাম এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাজা @ পিচ্চি রাজা ও তার সহযোগী জসিম উদ্দিনকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

আটক পিচ্চি রাজার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই, বিস্ফোরকসহ ১৫টি মামলা রয়েছে।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category