• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে শিশু ধর্ষনের শিকার, ধর্ষক আটক

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরের বেনাপোলে ৮ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক ইরাদ আলীকে (৫২) আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ইরাদ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।

ধর্ষিতার মা বলেন, ইরাদ আলী একজন চরিত্রহীন মানুষ। এর আগে এলাকার বিভিন্ন মেয়েকেও সে উত্যক্ত করত। সে আমার ছোট মেয়েকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে ১০ টাকা দিয়ে পাশের আমবাগানে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে।ওই সময়ে তার চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে ধর্ষক ইরাদ আলী পালিয়ে যায়। পরে আমি নিজে বাদী হয়ে বেনাপোল থানায়
মামলা দায়ের করেছি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন,এক শিশু ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-২৩, ১৯/০১/২৩। পরে অভিযান চালিয়ে ধর্ষককে আটক পূর্বক যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category