• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান স্কুলছাত্রী’র গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা!

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী পবায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রী’র গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ রিফাত রহমান হৃদয় (২১) সে রাজশাহী মহানগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া নদীর ধার এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, রাজশাহী মহানগরীর পবা থানার বরইকুড়ি গ্রামের এক স্কুল ছাত্রীকে আসামি হৃদয়-সহ তার বন্ধুরা প্রায়ই বিরক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিতো। এরই ধারাবাহিকতায় গত (১ জুন) দুপুরে সেই ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার বান্ধবীদের সঙ্গে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে আসামি হৃদয় ও তার দুই সহযোগী সেই ছাত্রীকে রাস্তার পাশে যেতে বলে। ওই স্কুলছাত্রী যেতে অস্বীকার করলে আসামি হৃদয় তার মুখে পেট্রোল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় ওই স্কুলছাত্রী’র চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তখন হৃদয় ও তার দুই সহযোগী মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পেট্রোল নিক্ষেপের কারণে ওই ছাত্রীর গলা ও কপালে পুড়ে ক্ষত হয়। স্কুলছাত্রীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়।
মামলা রুজু পর পরবর্তীতে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোঃ নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের নেতৃত্বে পবা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজ, তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবাল ও সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।
বুধবার (৭ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হৃদয়কে গ্রেফতার করে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবাল ও সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামি তার অপরাধের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category