• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাইমদসহ মাদক কারবারী গ্রেফতার ২

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলার চারঘাট হতে ৬০০ লিটার চোলাইমদসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রামের মোঃ আবু সামা ওরফে টুনুর ছেলে মোঃ কুনাল (৪৫) ও একই গ্রামের মোঃ এমদাদুলের ছেলে মোঃ শাহীন আলী (২৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন (দোকানদার মুংলী বাজার) এর আমের বাগানের মধ্যে কতিপয় মাদক কারবারী চোলাইমদ বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালিয়ে ৬০০(ছয়শত) লিটার চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সৌপর্দ করার জন্য অফিসার ইনচার্জ, চারঘাট থানা, রাজশাহী এর নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category