• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ভুয়া মেজর জেনারেল আটক

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :রাজশাহীতে সহকারী ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ে ভারতীয় ভিসা করতে এসে আপ্পা সাইদ নামের এক ভূয়া সেনাবাহিনীর মেজর জেনারেলকে আটক করা হয়েছে। সে যশোর জেলার কতোয়ালী এলাকার সাইদ আব্দুল ওলি’র ছেলে। এসময় তিনি নিজেকে সেনাবাহিনীর ভূয়া মেজর জেনারেল পরিচয় দিয়ে কথা বলেন।
পরে ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে, সে আইডি কার্ডসহ সংশ্লিষ্ট সব ধরনের কাগজ দেখাতে ব্যর্থ হন। বিষয়টি সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমারকে জানালে তিনি পুলিশ ডেকে ভূয়া সেনাবাহিনীর মেজর জেনারেলকে সোপর্দ করার নির্দেশ দেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত আপ্পা সাইদ জানান, তিনি ভারতে গিয়ে তারপর সেখান থেকে বিদেশে যাবেন বলে, চট্টগ্রামের এক ব্যাক্তি’র হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। পরে অজ্ঞাত ওই ব্যাক্তি আজ সকালে তাকে যশোর থেকে রাজশাহী নিয়ে আসেন। এর আগেও তিনি দু’বার ভারতে গিয়েছিলেন। তিনি পেশার একজন কাপড় ব্যবসায়ী। তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয় দেন নি বলে দাবি করেন।
রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার জানান, আজ সকালে আপ্পা সাইদ নিজেকে সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয়ে ফোন দিয়ে ভারতীয় ভিসা করে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন। এ সময় সাইদকে পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় হাই কমিশনার কার্যালয়ে দেখা করতে বলেন তিনি। সেখানে তার কথা বার্তায় সন্দেহ হলে, তাকে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও আপ্পা সাইদ চট্টগ্রাম ও ঢাকা ভিসা সেন্টার থেকে ভারতীয় ভিসা করে নিয়েছিলেন।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহ্রাওয়ার্দী জানান, ভারতীয় সহকারী হাই কমিশনারের দফতর থেকে সাইদ নামের এক ব্যাক্তিকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category