• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সাড়ে ২৬ লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার মাদক সম্্রাট শরিফুল

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ৫ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর মহানগরীতে ১৭টি মাদক মামলার আসামীকে মাদক সম্্রাট শরিফুলকে সাড়ে ২৬ লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (৫ মে) ভোর ৬টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬৫ গ্রাম হেরোইন-সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবকারী মোঃ শরিফুল ইসলাম (৫০), সে বগুড়া জেলার শাজাহানপুর থানার বিহিগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মোতাহার আলী।
সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল জানতে পারেন, একাধীক মাদক মামলার আসামী মোটরসাইকেল যোগে বিপুল পরিমান হেরোইন নিয়ে রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং-এ র‌্যাবের একটি টহল দল অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করেন। পরে চেকপোষ্টের কাছে বর্ণীত মোটরসাইকেলটি আসলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল-সহ মাদক সম্্রাট শরিফুলকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী চালিয়ে ২৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যাহার অনুমানিক মুল্য সাড়ে ২৬ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় হেরোইন নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে ১৭ মাদক মামলার আসামী মাদক সম্্রাট শরিফুল ।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবকারীর বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category