• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: হলেন মোঃ ফায়সাল (২২), সে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়ার মোঃ ইকবালের ছেলে ও মোঃ অরন্য ইসলাম ইমন (২০), সে একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় দুই যুবক ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে একে অপরের সহযোগিতায় (পার্টনারশিপে) ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category