• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর বাঘায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দিনকাল বিডি / ৭৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু-ছাগলের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বাড়ির পাশের আমবাগানে।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদেক ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
বাঘা থানা সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ীর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং পেটে ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। হত্যাকাÐের পর সাদেকের সৎ ভাই কামাল হোসেন পলাতক রয়েছেন এবং তার মোবাইলও বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কামালের স্ত্রী, ছেলে এবং সাদেকের এক বোনকে থানায় নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সাদেক ও কামাল দু’জনই মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন আগে মাতাল অবস্থায় সাদেক তার সৎ ভাইকে গালিগালাজ করেছিলেন বলে জানা গেছে, সেই জেরেই এই হত্যাকাÐ ঘটতে পারে বলে ধারনা করছেন তারা।
বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান জানান, নিহত ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category