• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভ‚মিতে শহীদ বীর পুলিশদের শ্রদ্ধা নিবেদন

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভ‚মিতে জাতির সূর্য সন্তান বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ও আরএমপি’র কমিশনার, রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রাজশাহীর সকল পুলিশ ইউনিট।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ টায় রাজশাহী রেঞ্জর ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ও আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভ‚মিতে শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর মহান মুক্তিযুদ্ধে পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে আত্মত্যাগকারী শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা। পরে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় আরও শ্রদ্ধা জানান রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিবিআই, রাজশাহী মোঃ মানিরুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী মোহাম্মদ তারিকুল ইসলাম, আরআরএফ কমান্ড্যান্ট দ্বীন

মোহাম্মদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, রাজশাহী মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার টুরিস্ট পুলিশ, রাজশাহী মোঃ মিজানুর রহমান এবং পুলিশ সুপার, নৌ-পুলিশ মোঃ রুহুল কবির খাঁন, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), রাজশাহী’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category