মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে
১৮ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১১ জন ও অন্যান্য অপরাধে ৭ জনকে
গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার
সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#