• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ গাঁজা-সহ হাদির মোড়ের ডন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ গাঁজা-সহ মোঃ রিয়াদ ইসলাম ওরফে ডন (৩০) নামের মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁ নিজ ওয়ার্কশপের দোকানে তল্লাশী চালিয়ে ৯৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ রিয়াদ ইসলাম ওরফে ডন, সে মহানগরীর বোয়ালিয়া থানার রাণীনগর হাদির মোড়ের মোঃ রুস্তম আলীর ছেলে।সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, রবিবার সন্ধায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়ার মহিলা পলিটেকনিক কলেজের সামনে মাদক কারবারী মোঃ রিয়াদ ইসলাম ওরফে ডন তার নিজস্ব ওয়ার্কশপের দোকানে বিপুল পরিমান গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মওজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় দোকানের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category