• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ ইব্রাহিম (২২), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ৩ টায় মহানগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ ইব্রাহিম, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মিস্ত্রীপাড়া তারাপুর শাহাপাড়া এলাকার শায়েদ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারেন, চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিতিত্তে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে ৩কেজি গাঁজা-সহ গ্রেফতার করে ডিবি এসআই মোঃ শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী জানায়, সে দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আড্ডা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category