• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ নারী মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মোসাঃ শারমীন (৩৫) নামের নারী মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ফুদকীপাড়া মন্নুজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারি মোসাঃ শারমীন, সে রাজশাহীর চারঘাট থানার চামটা এলাকার মোঃ শাহ আলমের স্ত্রী।
শনিবার বিকালে এ তথ্য নিশিাচত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানতে পারে, মহানগরীর ফুদকীপাড়া এলাকার একজন মহিলা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন, এসআই এএসএম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ৪৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সে রাজশাহীর চারঘাট থানার দৌলতপুর এলাকার মোঃ ইসরাইল আলীর কাছ থেকে সংগ্রহ করেছে। সে আরও জানায়, তারা দীর্ঘদীন যাবত পরস্পর যোগসাজসে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category