• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ১২জন জুয়াড়ি আটক

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বোয়ালিয়া মডেল থানাধীন খরবোনা নদীর ধার এলাকার একটি টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ প্যাকেট খোলা তাস ও নগদ-২০,৩১০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো: মোঃ কালু (৩৫), মোঃ শফি (৩৮), মোঃ শিশির (৩২), মোঃ স্বপন (৩২), মোঃ রিপন(৩৭), শ্রী অলক সরকার (২৮), মোঃ সোহাগ (২৭), মোঃ অমর আলী (৩৮), মোঃ রকি (৩৫), মোঃ কাওসার আলী (৪৪), মোঃ জুয়েল (২৮), মোঃ শফিকুল ইসলাম(৪৮)। তারা সকলেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে একটি টিনের ঘরে জুয়া খেলা চলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১২জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় ৫ প্যাকেট খোলা তাস ও নগদ-২০,৩১০টাকা উদ্ধার করা হয়।
এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category