• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীর সাহেব বাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই !

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর সাহেব বাজারে প্রকাশ্য দিবালোকে মোঃ বাহাদুর রহমান (৩৬) নামের এক ব্যক্তির নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই ছিনতাইকারী। ভ‚ক্তভোগীর মোঃ বাহাদুর রহমান, চারঘাট থানার নন্দগাছী ধর্মহাটা গ্রামের শুকলা আলীর ছেলে। তিনি রাজশাহী বিভাগীয় বিশেষ জর্জ আদালতে চাকরি করেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজারে এ ঘটনা ঘটে।
তিনি জানান, ব্যক্তিগত প্রয়োজনে আইএফসি ব্যাংক থেকে আড়াই লাখ টাকা লোন তোলেন তিনি। এরপর মোটরসাইকেলের হুকের সাথে ব্যাগের ভেতর টাকা রেখে অফিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সাথেববাজার ফুটপাত স্যান্ডেল পট্টিতে যানজট সৃষ্টি হয়। এ সময় দুই জন ছিনতাকারী এসে একজন মোটর সাইকেলের সামনে দাঁড়ায়, অপরজন মোটরসাইকেলের হুক থেকে জোরপূর্বক টাকা রাখা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রæত পালিয়ে যায়। এ সময় তিনি তাদের পিছু নিয়ে ধাওয়া করে ধরতে ব্যর্থ হন। পরে বোয়ালিয়া মডেল থানায় গিয়ে ওসিকে বিষয়টি অবগত করেন। সাথে সাথে ঘটনাস্থলে যান ওসি সহ পুরো থানার ডিউটিরত অফিসার ও পুলিশ ফোর্স।
তৎক্ষনিক ঘটনাস্থলে আসেন বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আরেফিন জুয়েল।
এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ও পুলিশ ফোর্স। বর্তমানে ছিনতাকারীদের আটকে পুরো নগরীজুড়ে ব্যপক অভিযান চালাচ্ছে পুলিশ।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, ছিনতাইকারীদের আটকে নগরীজুড়ে অভিযান চলছে। ইতিমধ্যে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ব্যপারে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলার দায়ের করেছেন। খুব শিঘ্রই তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category