• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে প্রায় দুই লাখ টাকা দামের দুইটি গরু চরির ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাতে উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গ্রামের শেরেদুল ইসলামের এই দুটি গরু চুরি হয়। শেরেদুল ইসলাম ওই গ্রামের আব্দুল গফুর ওরফে গরব আলীর ছেলে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শেরেদেুল ইসলাম জানান, বাড়ীর পাশেই গোয়াল ঘরে প্রতিদিনের মতো গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত তিনটা নাগাদ ঘুম থেকে জেগে বাড়ির বাহিরে যাবার সময় দেখি মেইন গেটের বাহির থেকে ছিকল লাগানো রয়েছে। পরে প্রতিবেশিদের সহায়তা নিয়ে ছিকল খুলে গোয়াল ঘরে গিয়ে দেখি প্রায় দুই লাখ টাকা দামের দুইটি গরু চোরেরা চুরি করে নিয়েছে। এঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category