• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু বের করে পিকআপে তুলে নিয়ে গেছে চোরেরা

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগরে এবার গোয়াল ঘরের তালা কেটে গরু বের করে পিকআপ গাড়ীতে তুলে চারটি গরু নিয়ে গেছে চোরেরা। সোমবার গভীর রাতে উপজেলার একডালা স্কুলপাড়া গ্রাম থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া থেকে একই ভাবে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত এসব চুরির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।

গরুরর মালিক একডালা স্কুলপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল বারিক জানান,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান সোয়া দুইটা নাগাদ প্রতিবেশি এক চাচা ডাক দিয়ে জানান,তার গরু চোরেরা পিকআপে তুলে নিয়ে যাচ্ছে। এসময় তিনিসহ লোকজন ওঠে পিকআপের পিছনে পিছনে বগুড়ার দুপচাচিয়া এলাকা পর্যন্ত ধাওয়া করেও ধরতে পারেনি। তিনি জানান, চারটি গরুর দাম প্রায় আড়াই লক্ষ টাকা হবে। গোয়াল ঘরের তালা কেটে চুরি করে নিয়ে গেছে চোরেরা।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগ্রাম বড়িয়া পাড়া গ্রামের শেরেদুল ইসলামের গোয়াল ঘরের তালা কেটে প্রায় দুই লক্ষ টাকা দামের দুটি গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান জানান,খবর পেয়ে একডালা গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। চুরি যাওয়া গরু উদ্ধারসহ জরিতদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category