• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে চুরির ঘটনায় আরো একজন গ্রেপ্তার ৬টি মোবাইল ফোন উদ্ধার

দিনকাল বিডি / ২৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মোবাইল শো-রুমে চুরির ঘটনায় থানাপুলিশ নাইম শাহানা (৩০) নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে। এসময় চুরি যাওয়া আরো ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১১নভেম্বর থানাপুলিশ আন্ত:জেলা চোর চক্রের ৫জনকে গ্রেপ্তারসহ প্রাই আড়াই লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে।
থানাপুলিশ জানায়,গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলা সদর হাসপাতাল এলাকায় সুফিয়া মার্কেটে হাসিবুল হাসানের মোবাইল শো-রুমের দোকানের তালা কেটে প্রায় আট লক্ষ টাকা মূল্যের ৪৭টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরির ঘটনা ঘটে। এঘটনায় দোকান মালিক ১৯ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। গত ১১নভেম্বর ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৫সদস্যকে গ্রেপ্তারসহ প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ১৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। এর পর গ্রেপ্তারকৃতদের ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোর্পদ করলে আদাল ৩দিনের রিমান্ড মুঞ্জুর করে। আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে,শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার গুমারদহ গ্রামে অভিযান চালিয়ে নাইম শাহানাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে ৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তার নাইম নওগাঁ সদর উপজেলার গুমারদহ গ্রামের শাহাদত শাহানার ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,চুরির ঘটনায় এপর্যন্ত ৬জনকে গ্রেপ্তারসহ মোট ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অবশিষ্ঠ চোরাই মালামাল উদ্ধারসহ জরিতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার নাইমকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category