• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ“ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী,আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর উপজেলা উপজেলা প্রশাসন,সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকাল ১০টায় শুরুতে উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের করা হয়। এর পর র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর পরিষদ সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত। রাণীনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান,অধ্যক্ষ হারুনুর রশিদ,সাততারা সমবায় সমিতির সভাপতি এজাদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সমবায়ীবৃন্দ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category