• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীশংকৈলে পৌর আ.লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর আওয়ামী লীগের আয়োজনে বুধবার (১৭মে) রাত ৮ টায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ‌।এ উপলক্ষে পৌরশহরের রংপুরিয়া মার্কেটে পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, পৌর মেয়র ও উপজেলা আ.লী সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, আ.লীগ নেতা সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক, পৌর আ.লী নেতা সেফাউল আলম সেফা ও রফিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নওরোজ কাউসার কানন প্রমুখ। এ ছাড়াও উপজেলা, পৌর আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে সদস্য সংগ্রহের উদ্বোধনী কার্যক্রমে আ.লীগের প্রায় দুইশত নেতাকর্মী দলীয় সদস্য ক‚পন সংগ্রহ করেন‌। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আ.লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category