• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে ৭দিন ব্যাপি ভ‚মি সেবা সপ্তাহ শুরু

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ”স¥ার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭দিন ব্যাপি ভ‚মি সেবা সপ্তাহ শুরু হয়। উপজেলা ভ‚মি অফিসের তত্বাবধায়নে ২২থেকে২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে। সোমবার ২২মে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম।

বিশেষে অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎ চন্দ্র প্রেসক্লাব সভাপতি মোবারক আলী। এর আগে স্বাগত বক্তব্য রাখেন এসিল্যান্ড ইন্দ্রজিত সাহা। সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভ‚মি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে উপজেলার ৮ ইউনিয়নের ৫টি ভ‚মি অফিসের আওতায় পাঁচ জনকে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category