• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈল উপজেলার মাঠি উর্বর প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব- উপ-পরিচালক সিরাজুল ইসলাম

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত “বিনাধান-২৪” এর প্রচার ও স¤প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও বøকে বৃহস্পতিবার (১৮মে) বিকালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে এবং রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবসে সহকারি অধ্যাপক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপ-পরিচালক খামারবাড়ি ঠাকুরগাঁও সিরাজুল ইসলাম বলেন, দেশে নতুন নতুন জাতের বীজ গবেষনা করে ফসল উৎপাদন করা হচ্ছে। কৃষকদের ২ফসল নয়, ৩ থেকে ৪ ফসল আবাদ করতে হবে। এ উপজেলার মাঠি উর্বর প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব। তিনি আরো বলেন, জিংকের অভাবে মানুষ আজ খাটো হয়ে যাচ্ছে। তাই জিংক সমৃদ্ধ ফসল আবাদ করে পুষ্ঠির চাহিদা পুরণ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিনা-উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কৃষক রশিদুল ইসলাম প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য দেন হোসেনগাঁও বøকের উপ সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দা রুমনাজ প্রমুখ। প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও মোবাইল ফোনে মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে বিনাধান-২৪ এর গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন, মহা পরিচালক বিনা ময়মনসিংহ ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও প্রধান গবেষক বিনা-২৪ ময়মনসিংহ ড. ইমতিয়াজ-উদ্দিন। এছাড়াও উপ-সহকারি কৃষি অফিসার মঞ্জুর আলম তালুকদার, সাংবাদিকবৃন্দ ও শতাধিক কৃষক- কিষাণী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category