• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাত পোহালেই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ জন্মোৎসবে কাচারিবাড়িতে আসবেন-মুক্তিযুদ্ধমন্ত্রী

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ রবিবার, ৭ মে, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-আগামীকাল থেকে ৮ মে,২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিন। কবিগুরুর নিজস্ব জমিদারি,তার স্মৃতি বিজড়িত আত্রাইয়ের পতিসরের কাচারিবাড়িতে এ উপলক্ষে বসবে কবিভক্তদের মিলন মেলা।প্রতিবারের ন্যায় এবারও রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হবে তার জন্মোৎসব।

তবে এবারে কবির জন্মোৎসবের মূল অনুষ্ঠান
পতিসরে হওয়ায় জাতীয় ভাবে তিন দিনের কর্মসূচি গ্রহন করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য প্রথমদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন,খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ ছাড়াও জেলার অন্যান্য এমপি এবং খ্যাতমান ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।এদিকে তিন দিনের এ আয়োজনকে ঘিরে পতিসর ও আশপাশ এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ।

পতিসরসহ আশপাশের প্রতিটি গ্রাম এখন আত্মীয়- স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বাড়ি বাড়ি শুরু হয়েছে অতিথি আপ্যায়নের আয়োজন। আজ রোববার (৭-এপ্রিল) সরে জমিনে গিয়ে দেখা গেছে কবি গুরুর জন্মোৎসবের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। অতিথিদের বরণ করতে প্রস্তুত পতিসর।

অতিথিদের আগমণকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবিদের মাঝে প্রাণচাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। অতিথিদের স্বাগত জানাতে আত্রাই নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে আত্রাই-পতিসর সড়কে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ ব্যাপারে আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,পতিসরে তিন দিনের অনুষ্ঠানকে ঘিরে বাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী সেখানে কয়েক স্তরে নিরাপত্তা থাকবে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম বলেন,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মোৎবের মূল অনুষ্ঠান পতিসরে হচ্ছে। এ জন্য নওগাঁ জেলা প্রশাসনের সকল আয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করছি।অনুষ্ঠান যাতে করে আকর্ষণীয় ও সফল হয় এ জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যপাক প্রস্তুতি গ্রহন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category