• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ২

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির অভিযোগে ২ চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত ফায়ার স্টেশনের পশ্চিম পাশে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তামার তার কাটার সরঞ্জামাদি ও ৬ কেজি তামার তার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন গোপালগঞ্জের বানস্বরদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: ইফাজুল ইসলাম (১৮) এবং কুষ্টিয়ার খাড়ারা এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে মো: আবু হানিফ (১৮)। তারা উভয়েই দুই দিন আগে কাজের উদ্দেশ্যে কেন্দ্রে এসেছিলো।
তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তামার তারসহ চোরাই চক্রের দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটক আসামীদ্বয়কে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, গত ৯ মাসে ৫০টির অধিক অভিযানে ৫৩ লক্ষ তিন হাজার আটশত টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার ব্যাটালিয়ানের সদস্যরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category