• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

শেরপুরে বাজার মনিটরিং অভিযানে দুই ফল ব্যাবসায়ীর জরিমানা

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর থেকে প্রতিনিধি

শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমুল্য স্থিতিশীল ও মজুদদারি প্রতিরোধকল্পে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের নবীনগর কাঁচাবাজার ও রঘুনাথ বাজার এলাকার ফলের দোবানগুলোতে ভ্রাম্যমান আদলতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০১৮ সালের কৃষি বিপনন আইনে ২ জন ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল-আহসান। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বেগম। তার সাথে ছিলেন মনিটরিং টিমের সদস্য কালেক্টরেটের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার, ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও কৃষি বিপনন কর্মকর্তা ফাতেমা খাতুন। এসময় শেরপুর পৌরসভার বাজার বিভাগের কর্মকর্তা, এসআই ছামিউলের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন। মনিটরিংকালে আইন লংঘনের দায়ে রঘুনাথ বাজার এলাকার দুই ফল ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়াও বিভিন্ন গরু-খাসী, হাঁস-মুরগী মাংস বিক্রেতা, ভোগ্যপণ্য ও কাঁচাবাজার এবং অন্যান্য ফলমুলের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বাজার দর, লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়। এছাড়া ব্যবসায়ীদের মজুদ পরিস্থিতিও যাচাই করা হয়। একদিনের ব্যবধানে ফলমুল, লেবু, শসা, বেগুনের দাম বৃদ্ধির বিষয়টি অবলোকন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং
সহ যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমুল্য বিক্রীর নির্দেশনা প্রদান করা হয়।
জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল-আহসান জানান, নিত্যপণ্য এবং রমজান উপলক্ষে বিভিন্ন ধরনের ভেগ্যপণ্যের মুল্য পিিস্থতি স্থিতিশীল রাখতে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বাজার মনিটরিং অভিযান চলবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category