• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিন(৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার(১৮মে) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের জামতলী এলাকায় জৈনক আলমের বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত দিনমজুর কফিল উদ্দিন ডেফলাই গ্রামের মৃত মোস্তফার ছেলে এবং ৩মেয়ে ১ছেলের জনক।

প্রত্যক্ষদর্শী, সঙ্গীয় দিনমজুর রফিক সহ বাড়ীর অন্যান্য সদস্যদের সুত্রে জানা গেছে, ডেফলাই গ্রামের কৃষক মৃত মনির উদ্দিনের স্ত্রী জামতলী এলাকায় বোরো ধান চাষ করেন। রবিবার সকালে
কফিল উদ্দিন, রফিক সহ তিনজনকে সেই ধান কাটার জন্য কামলা (শ্রমিক) নেন ওই গৃহিনী। বিকেলে ধান কাটা শেষ করে স্থানীয় আলমের বাড়ীতে এনে স্তুপ করে রাখতে থাকে। এসময় বৃষ্টি শুরু হলে তড়িগড়ি করে হাত-মুখ ধূয়ার জন্য দিনমজুর কফিল উদ্দিন জৈনক আলমের বাড়ীতে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগযুক্ত টিউবওয়েলের হাতলে হাত দেয়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে টিউবওয়েলটি ভেঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় আলমের স্ত্রী দ্রুত এসে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়। পরে দিনমজুর রফিক ও স্থানীয় লোকজন কফিল উদ্দিনকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কফিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এদিকে দিনমজুর কফিল উদ্দিনের মৃত্যুর খবরে তার গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিনের মৃত্যুেতে থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category