• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুর জেলার উন্নয়নে ৫ দফা দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধি :

উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত দেশের সীমান্তবর্তী শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের ৫ দফা দাবি আদায়ে শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে এক নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলাচত্বর মোড় পর্যন্ত দীর্ঘ ৭ কি.মি. সড়ক জুড়ে এ নাগরিক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় এ নাগরিক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সমাজসেবক ডালিয়া সামাদ রাজিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,আউয়াল চৌধুরী, অ্যাডভোকেট মুরাদুজ্জামান এবিএম মামুনুর রশি রশিদ পলাশ,ফজলুল হক তারা, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপম,,জামায়াত সভাপতি মো. হাফিজুর হমান, মাওলানা আব্দুল বাতেন, জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক মুকসিতুর রহমান হীরা, ড্যাব নেতা ডা. মো, সুরুজ্জামান, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মমিনুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম খান, প্রমুখ।

বক্তারা বলেন,সম্ভাবনাময় অঞ্চল হলেও উন্নয়ন সূচকে পিছিয়ে আছে শেরপুর জেলা। গত ১৭ বছর রাজনৈতিকভাবে শুধু আশ্বাসের মধ্যেই জেলাবাসী অপেক্ষা করেছে। জেলাবাসীর ন্যায্য দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেলপথ, কৃষি ও পর্যটন খাতের বিভিন্ন অবকাঠামো স্থাপনের ওপর জোর দিয়ে এবং তা বাস্তবায়নে বক্তারা বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানান ।

এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ সভাপতি ও শেরপুর টাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ,আইনজীবী, ব্যবসায়ী, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, শিক্ষার্থী, অভিভাবক, শ্রমিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি জেলার গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category