• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুর-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের সভাপতি লিটন গণসংযোগ

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন গণসংযোগ করেছেন। বুধবার বিকালে ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজার, তেতুলতলা বাজার, কালিবাড়ি বাজার, ঝিনাইগাতী বাজারসহ বিভিন্ন হাট-বাজারে সকল শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় বিনিময় করেছেন। এসময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন করতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
গণসংযোগকালে তার সফর সঙ্গী হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লাবিনা আক্তার লিমা, সাবেক প্রচার সম্পাদক আবু সাঈদ হিটলার, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ্ শুকরিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিংগাবরুণা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুজ্জামান, কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আওরঙ্গ, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসেক বিল্লাহ বিল্লাল, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, যুগ্ম- সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত রনি, গড়জরিপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল আল জাহান সরকার, তাতিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গোশাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজামাল ইসলাম আশিক, সাধারণ সম্পাদক স্বপন মিয়া, কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ছুডি, আওয়ামীলীগ নেত্রী কানিজ ফাতেমা উমা প্রমুখ।

এ ব্যাপারে শ্রীবরদী আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের সাথে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘ দিন যাবত আওয়ামীলীগে রাজনীতি করে আসছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল শ্রেণি পেশার মানুষের সাথে কাজ করে যাচ্ছি। আমি আশা করি বিশ্ব মানবতার মা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসন থেকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category