• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুর-৩ আসনে নৌকার মাঝি হতে চান মুক্তিযোদ্ধার সন্তান শহিদুল ইসলাম

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ মে, ২০২৩

শেরপুর প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে নৌকার মাঝি হতে চান বীর মুক্তিযোদ্ধা সন্তান শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। সদা হাস্যজ্জ্বল তারুণ্যের প্রতীক ও ক্লীন ইমেজের এ নেতার সকল শ্রেণি পেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা। বুধবার সাধারন ভোটারদের সাথে কথা হলে উঠে আসে এসব কথা।

এ.ডি.এম শহিদুল ইসলাম শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ১৯৭১ সালে বঙ্গন্ধুর ডাকে সারা দিয়ে দেশ মাতৃকার টানে নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন।

তিনি জন্মগতভাবেই আওয়ামী পরিবারের সন্তান। সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম সম্পর্কে তার দাদা।

ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সেই সুবাদে তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শ্রীবরদী সরকারি কলেজে ক্রীড়া সম্পাদকের দায়ীত্ব পালণ করেছেন। বর্তমানে তিনি শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। তিনি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.এস.এস অনার্স কমপ্লিট করেছেন।
নৌকা প্রতীকসহ দুইবার বিপুল ভোটের ব্যবধানে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের মনোনয়ন না পেলেও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে এনেছেন। এ.ডি.এম শহিদুল ইসলাম আওয়ামীলীগের একজন পরীক্ষিত ও নিবেদিত প্রাণ। এছাড়া, তিনি খড়িয়া কাজিরচর উচ্চ বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়ীত্ব পালনসহ বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।

বুধবার দৈনিক দিনকাল বিডি প্রতিনিধির সাথে কথা হলে তরুণ এ নেতা জানান, দীর্ঘদিন যাবত আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বিশ্ব মানবতার মা, স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি শেরপুর-৩ আসনের প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গিয়ে সকল শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে যাচ্ছি। সকল শ্রেণি পেশার মানুষ আমাকে ভালোবাসে। সকলে আমার ডাকে সাড়া দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যদি এ আসন থেকে আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি জনগণের ভালোবাসা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসনটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category