• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে নদী ভাঙন পরিদর্শনে সাংসদ শামীম

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন চরের তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও জিও টিউব ফেলা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গত মঙ্গলবার বিকালে সাংসদ শামীম নৌকা যোগে ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখেন এবং জিও টিউব ফেলা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু রায়হান, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, কাপাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা ওইউনিয়ন জাতীয় পাটির নেতা, মিজানুর রহমান মিলন, নজরুল ইসলাম রাজা, মশিউর রহমান প্রমূখ।
জানা গেছে, গত এক সপ্তাহের ভাঙনে শ্রীপুরসহ উপজেলার তারপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নে দেড়শত পরিবার নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়া রাস্তা ঘাটসহ প্রায় ২০০ হেক্টর ফসলি জমি নদীতে তলিয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে ৫০০ শতাধিক বসতবাড়ি ও হাজারও একর ফসলি জমি।
সাংসদ শামীম জানান, ভাঙন ঠেকানোর জন্য জিও টিউব ফেলা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থায়ী ভাবে ভাঙন রোধের জন্য নদী সংরক্ষণ বাঁধ নির্মানের পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে ভাঙন কবলিত ৩০০ পরিবারকে টিন ও অর্থ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category