• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে স্ত্রীর পরকীয়ায় প্রেমিককে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ ওসামা – স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে স্বামী। একই সাথে স্ত্রী তাসলিমা (৩২) কে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় ঘাতক স্বামী আজিজুল হক। এদিকে স্ত্রীর অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নয়ন চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চন্নাপাড়া আজিজুল হকের বাড়িতে ঘটে এমন ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে এসে চন্নাপাড়া জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সংসার জীবনে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন আজিজুল। তার স্ত্রী তাসলিমা স্থানীয় এস এস ফ্যাশনে অপারেটর হিসেবে চাকরি করতো। এই সুবাদে কারখানা সুপারভাইজার আশরাফুল ইসলামের সাথে তার তৈরি হয় সম্পর্ক। এই সুবাদে তাসলিমার বাড়িতে আসা যাওয়া ছিল তার। এদিকে বিষয়টি স্বামীর কাছে সন্দেহ হলে স্ত্রীকে চোখে চোখে রাখতে শুরু করেন আজিজুল। ঘটনার দিন অর্থাৎ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই এলোপাতাড়ি কুপিয়েছে স্বামী আজিজুল। এ সময় পরকীয়া প্রেমিক আশরাফুল ঘটনাস্থলেই মারা যায়। এবং স্ত্রী তাসলিমা আক্তার কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামের বাড়ি ফরিদপুর জেলায়। সে চন্নাপাড়া এলাকায় জায়গা ভাড়া নিয়ে এস এস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক আজিজুল পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category