• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীদের ঢল!

দিনকাল বিডি / ১২২ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

স্টাফ রিপোটার

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) শ্রীপুর পাইলট হাইস্কুলের মাঠে ইফতার মাহফিল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

ইফতারের আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা আলহাজ্ব রুহুল আমিন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করার জন্য ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category