• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সান্তাহারে ট্রেনযাত্রীদের ডাকাতি প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

আদমদীঘি বগুড়া প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশের্^ ট্রেনযাত্রীদের ডাকাতি প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত বুধবার (১২জুলাই) রাতে সান্তাহার রেলওয়ে থানার অধিনে ডাঙ্গাপাড়া নির্মানাধিন ব্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ছোড়া, হাসুয়া ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুতমারা কালিতলাহাট গ্রামের বাবলু রহমানের ছেলে শুভ ওরফে শুভেচ্ছা (২৬) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বড়খুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে রেজোয়ানুল ইসলাম ওরফে রেজাউল (৪১)। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গত বুধবার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিনে ডাঙ্গাপাড়া নামক স্থানে রেলওয়ের নির্মানাধিন ব্রিজের নিকট ট্রেনের যাত্রীদের পথরোধ করে ডাকাতির উদ্দেশ্যে প্রস্ততি নিয়ে অবস্থান করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সেখানে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত দুইজন পেশাদারী ডাকাতকে গ্রেফতার ও তাদের নিকট থেকে একটি ছোড়া, একটি হাসুয়া ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category