• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সান্তাহারে ট্রেন থেকে ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গত রোববার (১৮ আগষ্ট) রাত ১২ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাবুপাড়া গ্রামের শফিক আহম্মেদের ছেলে আব্দুল কাদের (৩৬) ও একই গ্রামের রহমত আলীর মেয়ে সুমা আক্তার (২৫)। এরা পেশাদারি মাতক কারবারি বলে পুলিশ জানায়।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক নরেশ চন্দ্র জানান, গত রোববার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার রেলওয়ে স্টেশনে অবস্থান করে। এসময় ট্রেনে মাদক বিরোধী অভিযান কালে ওই ট্রেনের একটি বগিতে যাত্রী বেসে সিটে বসে থাকা উল্লেখিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করে গতকাল সোমবার দুপুরে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category