• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সান্তাহার রেলওয়ে থানায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১১ বছর পর র‌্যাবের হাতে আটক

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ ১১ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রায়হান মুন্না প্রাং (৪৫) কে ঢাকা থেকে আটক করেছে র‌্যাব । আটক রায়হান বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং জয়পুরহাট জেলার শান্তিনগর মাছুয়াপল্লি গ্রামের মৃত মাজেদের ছেলে।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে র‌্যাব -৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এর আগে বুধবার ২৩আগষ্ট গভীর রাতে ঢাকা বিমান বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রায়হান মুন্না নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের অভিযোগে ২০১২ সালের ২৪ জুন বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। চলতি বছরের গত ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক রায়হান মুন্নাকে যাবজ্জীবন সাজার রায় দেন। এরপর থেকে সে পলাতক ছিল। এরপর থেকে র‌্যাব -০৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫ ও র‌্যাব -১ এর যৌথ অভিযানে বুধবার গভীর রাত দু’টার দিকে ঢাকা জেলার বিমান বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটক আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category