• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মে, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাব পুষ্টি গুনে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন।

পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় মানব দেহে পুষ্টির বিভিন্ন গুনাগুন নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, আরএমও ডা: আলমগীর কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: রোজিনা খাতুন,সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান,সিনিয়র সাংবাদিক তসলিম উদ্দীন প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার,কর্মচারী, নার্স, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা পুষ্টি কমিটির সদস্য গন সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category