• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার হলে স্মার্টফোনসহ ধরা, পরীক্ষার্থী বহিষ্কার

দিনকাল বিডি / ৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা অমান্য করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে স্মার্টফোনসহ ধরা পড়েন। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘনের দায়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত পরীক্ষার্থীর রোল নম্বর ২০৯৮৭৩ এবং রেজিস্ট্রেশন নম্বর ২২১৭৬৬০৪৫৬।

ঘটনাটি পর্যবেক্ষণ করে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত শিক্ষক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত স্পেশাল পরিদর্শন টিম-৭ এর প্রধান ও গাইবান্ধা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. রহুল আমীন বহিষ্কারের নির্দেশ দেন।

কেন্দ্র সচিব ও আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এক পরীক্ষার্থী স্মার্টফোন নিয়ে কক্ষে প্রবেশ করে। এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category