• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় থানা লিখিত অভিযোগ করেছে।

আহতরা হলেন, মৃত মোহাম্মদ আলীর ছেলে গোলজার রহমান, জিয়াউর রহমান রাজা, গোলজার রহমানের ছেলে বকুল মিয়া, বোন জেলেখা বেগম ও ভাগিনা জাহাঙ্গীর মিয়া।

আহত গোলজার হোসেন জানান, একই এলাকার প্রতিপক্ষ আতোয়ার রহমানের সাথে পূর্ব থেকেই তাদের পারিবারিক দ্বন্দ ছিল। ওই দ্বন্দকে কেন্দ্র করে শনিবার সকালে গোলজার রহমান ও তার সহোদর ছোট জিয়াউর রহমান রাজাসহ বেলকা গ্রামে তার জামাই হক আলী বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশি রাশেদুল ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তা পৌচ্ছালে বিবাদী আতোয়ার রহমান, বাদশা মিয়া, আব্দুল গণি, লুৎফর রহমান, লিটু মিয়া, সিজু মিয়া, সিরাজুল ইসলাম, লিটন মিয়া, নাজমুল হকসহ ১৫ থেকে ২০ জন পূর্ব শত্রুতাবশত পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ছোরা, লোহার রড ও লাঠি নিয়ে পথরোধ করে। এ সময় গোলজার রহমান বাঁধা দিলে তার হাত ও পায়ে কুপিয়ে হাড়ভাঙ্গা জখম এবং তার ভাই জিয়াউর রহমান রাজা দুই হাতের আঙ্গুলে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকার তার ছেলে বকুল মিয়া, বোন জেলেখা বেগম ও ভাগিনা জাহাঙ্গীর মিয়া এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করায়। আহতরা বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোলজার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে থানার এসআই সাইদুর রহমান সরকার জানান, মারামারির বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category