• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

স্বৈরাচারী হাসিনা সরকারের পৃষ্ঠপোষক বাগেরহাটের জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষক বাগেরহাটের বর্তমান জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানকে দ্রুত প্রত্যাহারের দাবীতে খুলনার বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট বাসি । মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে বাগেরহাটবাসীর পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বিএনপি নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকা, বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে অশোভন আচরণ এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের র্পূনাবাসনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে তারা জেলা প্রশাসককে প্রতাহারের দাবী জানিয়েছেন।
স্মারকলিপিতে বিএনপি নেতারা উল্লেখ করেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান যোগদানের পর থেকে নিজেকে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দের সাথে জনস্বার্থের বিষয়সমূহ আলাপ আলোচনায় অনীহা প্রকাশ, পলাতক আওয়ামী সরকারের আমলের বিনাভোটের চেয়ারম্যান, মেম্বর, মেয়র, কাউন্সিলরদের পুনর্বাসন করা এবং আওয়ামী পৃষ্ঠপোষকদের সাথে সখ্যতা গড়ে তুলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সম্প্রতি বাগেরহাটের সিভিল সার্জন একটি সভায় জেলা প্রশাসকের উপস্থিতিতে জয়বাংলা শ্লোগান দিয়ে বক্তব্য দিলেও জেলা প্রশাসক কোন আপত্তি না করে বরং তাকে উৎসাহ প্রদান করেছেন। যা অত্যন্ত দুঃখজনক এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদের প্রতি অবমাননাকর। এছাড়া জেলা প্রশাসক বাগেরহাটেরর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করায় তাকে প্রত্যাহারের দাবীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র-জনতা ঝাড়ু মিছিল, জেলা প্রশাসকের কার্য্যালয় ঘেরাও, মানববন্ধনসহ নানান কর্মসূচী পালন করেছে। এমতাবস্থায় মারাত্মক অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টির আশংকা রয়েছে। সেজন্য মারাত্নক অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানকে দ্রুত প্রত্যাহার করার দাবী জানান বিএনপি নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম, জেলা কমিটির যুগ্ম-আহবায়ক শমশের আলী মোহন ও খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুল, জেলা কৃষকদলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, শ্রমকি নেতা সাবেক কাউন্সিলর সরদার লিয়াকত আলী, যুবদলের সাবেক আহবায়ক আইয়ুব আলী মোল্লা বাবু, সদর থানা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আদাজ বুলু, সাসাস সভাপতি মো: কামরুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দীপ, বেএনপি নেতা শরিফুল ইসলাম, যুবনেতা মনিরুজ্জামান মান্না, ছাত্রদল নেতা জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category