• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

হাইকোর্ট কর্তৃক রাবি প্রশাসনকে শোকজ

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক নিয়োগ, পদোন্নয়ন (আপগ্রেডেশন) ও পদায়ন নীতিমালা ২০২২’-এর ২.১ (ঘ) দফা এবং উর্দু বিভাগের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ১ (খ) (ঘ) কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল নিশি জারি করেছেন হাইকোর্ট বিভাগ।
গত ২০ নভেম্বর বিচাপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা-২০২২ এবং উর্দু বিভাগে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির (১১/২০২৩) বিশেষ শর্ত বাংলাদেশের সংবিধান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুসরণ করা হয়নি মর্মে উর্দু বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. বুলবুল রহমান হাইকোর্ট বিভাগে একটি রিট (১৩৪৯৯/২০২৩) আবেদন করেন।

রিটের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ইউজিসির সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের প্রতি এই রুলনিশি জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ।

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৩ উর্দু বিভাগে স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশিত বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বিভাগটিতে স্থায়ী নিয়োগের জন্য আবেদনের সুযোগ না পেয়ে বাদী হাইকোর্টে রিট আবেদন করেন।

এ বিষয়ে বাদী মো. বুলবুল রহমান বলেন, আমি অনার্স-মাস্টার্সে প্রথম হওয়া সত্তে¡ও আমার বিভাগে প্রভাষক পদে আবেদন করতে পারিনি। শুধু আমি না আমার ব্যাচের কেউ আবেদন করতে পারেনি। আমি প্রথম হয়েও যদি আবেদন করতে না পারি তাহলে কে আবেদন করতে পারবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category