• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

হাতির কারনে সড়ক দূর্ঘটনায় প্রান গেলো পিতা-পুত্রের

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মহাসড়কের রাস্তা দখল করে হাতি দিয়ে লোকজনের কাছ থেকে চাঁদা তোলার সময় মহাসড়কের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ক্যাভার্ড ভ্যানের এর ধাক্কায় গুরুত্বর আহত মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম (৫২) ও তার পিতা লোকমান হোসেন (৭২) নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় ক্যাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ক্যাভার্ড ভ্যান, ওই হাতি ও হাতির মাউথ কাউসার (২৮) কে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছে।

ইন্দইল গ্রামের আবু হাসনাত রকি নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল নামক স্থানে মহাসড়কের উপর একটি হাতি নিয়ে মাউথ কাউসার লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

এ সময় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষীকোল গ্রামের বাসিন্দা ও আদমদীঘি আদমিয়া মাদ্রাসার আরবি মৌলবী শিক্ষক জাহিদুল ইসলাম ও তার পিতা লোকমান হোসেন বাড়ি থেকে মোরটসাইকেল যোগে আদমদীঘিতে আসার পথে সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল ইন্দইলে মহাসড়কের হাতি দিয়ে চাঁদা তোলায় সময় পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্টো-ম-১১-৬৭৮৬ নম্বর একটি ক্যাভার্ড ভ্যান মুখোমুখি স্বজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম ও তার বাবা লোকমান হোসেন গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের কে মৃত ঘোষনা করেন। ঘটনার পরপরই ক্যাভার্ড ভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ক্যাভার্ড ভ্যান, ও নওগাঁ জেলার মান্দা থানার প্রসাদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে হাতির মাউথ কাউসারকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান, নিহতদের লাশ উদ্ধারসহ ক্যাভার্ড ভ্যান, হাতিটি জব্দ সহ হাতির মাউথ কাউসারকে থানার আটক করে নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category