• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৯১ টাকার স্যালাইন ২০০ টাকা, দুই ফার্মেসীকে জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশি দামে স্যালাইন বিক্রি করায় দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এলাকার ল²ীপুর বাজারে অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন ফার্মেসীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তখন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মূল্য তালিকা নিশ্চিতের আশ্বাস দেওয়া হলে এ দিনের অভিযান স্থগিত করে ভোক্তা অধিকার।
মাসুম আলী বলেন, আজকে রাজশাহীর ওসুধের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশি দাম রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করা হয়। বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যেন বেশি মূল্যে স্যালাইন বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী জেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম বলেন, এটা অবশ্যই অন্যায় হয়েছে। ৯১ টাকার জিনিস কেউ ২০০ টাকার বিক্রি করতে পারে না। আমরা এগুলো নিয়ে সবাইকে সতর্ক করবো। এরপরও যদি কেউ এমন কিছু করে তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category