• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের উন্নয়ন-অগ্রগতি থেমে নেই মির্জা আজম এমপি

দিনকাল বিডি / ২৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

মো:নুরনবী, জামালপুর থেকে:জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৫নং নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে স্থানীয় মালাঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের উন্নয়ন-অগ্রগতি থেমে নেই। দেশ মাতৃকার কল্যাণে সবাই কাজ করবে এটাই আমার প্রত্যাশা। আসুন আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দেশ বিনির্মাণে এগিয়ে যাই এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করব এই শপথ নেই। আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই।
৫নং নায়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরাফত আলী শরীফ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,
সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী,
সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জিএসএম মিজানুর রহমান মিজান, হাজি দিদার পাশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, ও ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শাহাবুদ্দিন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category