• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোর-১ আসনে নিজেকে প্রার্থীতা ঘোষণা করলেন অধ্যাপক আবুল হোসেন

দিনকাল বিডি / ১৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন। বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দাবী করে নিজের প্রার্থিতা ঘোষণায় নির্বাচনে নতুন আমেজ সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক আবুল হোসেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে মালঞ্চি রেল স্টেশন চালু করবো। নাটোরে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। গ্যাস সুবিধা নিশ্চিত করা হবে। বন্ধ থাকা ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে।

লালপুর-বাগাতিপাড়াকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবো। পাশাপাশি ছোট পদচারী-সেতু নির্মাণ, সিটি বাস ও লোকাল বাস চালু করা হবে। ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল নিরাপদ করবেন।

নিরাপদ সড়কের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ সড়কে জেব্রা ক্রসিং ও পদচারী-সেতু নির্মাণ করবেন। লালপুরে স্মার্ট উপজেলার এ.বি,কদিমসিলান,ঈশ্বরদী,ওয়ালীয়া ইউনিয়ন নিয়ে আলাদা একটি উপজেলা ও বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের একটি অংশ(চিথলীয়া ও লোকমানপুর)নিয়ে নতুন আরও একটি স্মার্ট ইউনিয়ন তৈরি করা হবে। এ ছাড়া তিনি বিনোদন ও খেলাধুলার আধুনিকায়নের জন্য দ্বাদশ নির্বাচনে দ্বাদশ পরিকল্পনার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category