• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাশকতা মামলায় জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম (৭০)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল ২৫ ফেব্রুয়ারি বাগেরহাট সদর থানায় পুলিশের করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তার মোজাফফর রহমান আলম দীর্ঘদিন ধরে জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগেও একাধিক রাজনৈতিক মামলায় কারা ভোগ করেছেন বর্ষীয়ান এই নেতা।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, একটি নাশকতা মামলায় মোজাফফর রহমান আলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন।
২৫ ফেব্রুয়ারি বাগেরহাট সদর থানায় পুলিশের করা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহপরিচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম সহ ৩০ নেতাকর্মী কারা ভোগ করেছেন। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category