• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিএনপি জনসমাবেশ করতে পারেনি একই স্থানে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট শহরের পুরাতন বাজারে শনিবার সকালে পূর্ব নির্ধারিত জনসমাবেশ করতে পারেনি জেলা বিএনপি। তবে একই স্থানে পৌর আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ করায় পুলিশ বিএনপিকে জনসমাবেশের করতে দেয়নি।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএনপির সমাবেশে থাকার কথা থাকলেও সকাল থেকে রাজনৈতিক মাঠ শাষক দলের দখলে থাকায় বিএনপির নেতাÑ কর্মীরা মাঠে নামতে পারেনি। তবে, পুলিশ বলছে, আগে আবেদন করায় আওয়ামী লীগকে সমাবেশ করায় অনুমতি দেয়া হয়েছে। একই স্থানে পরে আবেদন করায় বিএনপিকে জনসমাবেশের অনুমতি দেয়া হয়নি।

শনিবার সকালে বাগেরহাটসহ দেশের ১৫ জেলা ও মহানগরে সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই জনসমাবেশ আহবান করে কেন্দ্রীয় বিএনপি।

পুলিশ বিএনপিকে অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বাগেরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা সংবাদ কর্মীদের জানান, বাগেরহাটের বিএনপির পূর্ব নির্ধারিত জনসমাবেশ ভন্ডুল করতে পুলিশ গত কয়েকদিন ধরে দলীয় নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে অভিযান চালিয়ে জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম,

জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত হোসেন, সদস্য অহিদুল ইসলাম পল্টু ,চিতরমারী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডা, ফকিরহাট বিএনপির সাবেক সহ সভাপতি এমএ আউয়ালসহ ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করে।

শুক্রবার দিবাগত রাতে মোড়েলগঞ্জ উপজেলা থেকেও পৌর জামায়াতের আমিরসহ বিএনপির ৮জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাট শহরের পুরাতন বাজার মোড়ে জনসমাবেশ করতে আমরা আগে পুলিশের কাছে আবেদন করলেও আমাদের অনুমতি না দিয়ে আওয়ামী লীগকে সমাবেশ করতে দিয়েছে পুলিশ।

সব প্রস্তুতি থাকার পরও পুলিশ আমাদের জনসমাবেশ করতে দেয়নি। একারনে বাগেরহাটে এসেও পূর্ব নির্ধারিত জনসমাবেশ বক্তব্য রাখতে পারেনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এবিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান ,বিএনপির সমাবেশ করার অনুমতির আবেদনের বিষয় আমার জানানেই আমাকে কেউ বলেননেই এমনকি টেলিফোন ও করেননেই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category