• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জুন, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেলে সিঙ্গীমারী কাজীপাড়ায় পার্বতীপুর উপজেলা শাখা আওয়ামী যুবলীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কাজী বাদল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন, পার্বতীপুর উপজেলা শাখা আওয়ামী যুবলীগের সভাপতি শাহারিয়ার ইফতেখারুল আলম চৌধুরী বিপ্লব। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন,পার্বতীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির,রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিপক কুমার রায়,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বর্তমান যুবলীগ নেতা হাফিজুর রহমান (সাগর) ও পার্বতীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শ্রী মিঠুন কুমার বনিক।

সন্মেলনে পৃর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আসাদুল ইসলাম সাগরকে সভাপতি, সাখাওয়াত হোসেনকে সাধারন সম্পাদক ও সোহেল সরকারকে যুগ্ন-সম্পাদক করে ৩ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category