ইসলামপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,
ইসলামপুর ৯ নং গোয়ালেরচর ইউনিয়ন শাখা আয়োজনে ত্রি- বার্ষিক সম্মেলন ২০২৩ মহরগিরী সরকার বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইনুল ইসলাম সাখীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.মোঃ আব্দুস ছালাম। ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী এনামুল হক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ মাওলানা ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ হারুনুর রশিদ, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিয়াউল হক জুয়েল, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা,উপজেলা যুব মহিলালীগের সভাপতি আবিদা সুলতানা যুথী, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মোস্তফা বিপুল সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ সরকার।