• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রামপালে বিএনপি-জামায়াতের ৩০ নেতার নামে নাশকতার মামলা, আটক-৮

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়েতের ৩০ জনসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ফয়লাহাটের পু্লিশ ফাড়ির ইন-চার্জ এসআই খন্দকার আব্দুল মবিন বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) রামপাল থানায় মামলাটি করেন।

মামলায় নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালানোর উদ্যেশ্যে সমবেত হয়ে বিষ্ফোরক পদার্থ মজুদ করা, হোফাজতে রাখা এবং বিষ্ফোরণ ঘটানোসহ সহায়তা করার অপরাধ করেছে আসামীরা এমনটি উল্লেখ করা হয়েছে।

আটক আসামীরা হলেন, উপজেলার হুড়কা গ্রামের বাবুল শেখ (৫৫), সোনাতুনিয়া গ্রামের মো. আল আমিন শেখ, গোবিন্দপুর গ্রামের আ. কাদের মোল্লা (২৮), শ্রীরম্ভা গ্রামের মো. হেমায়েত শেখ (৪৫),কালিকাপ্রসাদ গ্রামের মোজাম্মেল শেখ ((৪৩), প্রসাদনগর গ্রামের মো. নাজিবর শেখ (৪৬), প্রসাদনগর গ্রামের মো. আ. হালিম (৪৬),চাকশ্রী গ্রামের মো.হুমায়ুন কবির সাগর (২৮)।
বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আসামীদের আটক করে পু্লিশ। এছাড়াও আসামী করা হয়েছে, উপজেলা বিএনপির সদস্য শেখ ফিরোজ কবির, আমিরুল ইসলাম কুটি, মুজিবর জোয়ারদার, আকবর হোসেন আকো, আলী আকবর সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্র দলের আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ নেতৃবৃন্দকে।

আটক আসামীদের দখলে থাকা ৪ টি অবিষ্ফোরিত ককটেল, ২ টি বিষ্ফোরিত ককটেলে অংশ, ১৮ টি রড, ২৩ টি বাঁশের লাঠি, ২ টি হাসুয়া ও ১১ জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।

মামলা দায়ের, আলামত জব্দ ও ৮ জন আসামীকে আটক করে তাদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category