• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে জেলা বিএনপির বিশাল পদযাত্রা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা অনষ্ঠিত হয়েছে।

১৯ আগষ্ট শনিবার বিকেলে শহরের রঘুনাথ বাজার মোড় থেকে পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন অঙ্গসংগঠনেরর শীর্ষস্থানীয় নেতৃবন্দরা বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন , জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন প্রমুখ।

পদযাত্রায় শত-শত মানুষের অংশ গ্রহনে ওই সময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category